02/22/2026
নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-22 15:36:30
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট কর্তৃক ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক পাল্টা শুল্ক আরোপের পূর্ববর্তী পদক্ষেপকে ক্ষমতার অপব্যবহার হিসেবে চিহ্নিত করে বাতিলের কয়েক ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ক্ষীপ্রতার সঙ্গে বিশ্বের প্রায় সব দেশের পণ্যের ওপর প্রস্তাবিত শুল্কের হার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন যে, দীর্ঘ সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশ বাণিজ্যিকভাবে যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছিল এবং এই অবিচার বন্ধ করতেই তিনি ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ১২২-এর অধীনে এই বর্ধিত কর কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন।
যদিও সুপ্রিম কোর্ট জরুরি অর্থনৈতিক অবস্থা সংক্রান্ত আইনের (আইইইপিএ) অধীনে উচ্চ হারে শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করে জানিয়েছে যে প্রেসিডেন্টের উচিত ছিল কংগ্রেসের অনুমোদন নেওয়া, তবুও ট্রাম্প আইনি ভিন্ন পথ ব্যবহার করে নতুন করে এই ১৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা দিলেন— যা যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর জন্য বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে কারণ তারা আগে থেকেই ১০ শতাংশ শুল্কের ব্যাপারে সমঝোতা করেছিল।
এই নতুন বাণিজ্য নীতি অনুযায়ী শুল্কের হার ৫ মাস পর্যন্ত কার্যকর রাখা সম্ভব হলেও এরপর কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে এবং আগামী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে যে ১০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল, নতুন এই ১৫ শতাংশের ঘোষণা তা বাস্তবায়নের সময়রেখাকে আরও জটিল ও ঘোলাটে করে তুলেছে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81