31977

02/22/2026

প্রধানমন্ত্রীর ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল বিরল দৃষ্টান্ত: সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-22 16:01:17

প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাকালে রাস্তা বন্ধের চিরচারিত নিয়ম ভেঙে দেওয়ায় তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ শুক্রবার সাঈদ খোকনের জনসংযোগ কর্মকর্তা জাহিদ আলম ইমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ স্বাগত জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে সাঈদ খোকন বলেন, ‘সাধারণত কোনো সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর গেলে আগ থেকেই সেই সড়কে যানবাহন চলাচল ও পথচারী পারাপার বন্ধ করে দেওয়া হতো। এতে সড়কে চলাচল করা মানুষ চরম ভোগান্তিতে পড়তেন। এখন সেই চিরাচরিত নিয়ম পাল্টে দিয়েছেন দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।’

তিনি বলেন, ‘নগরের যানজট নিরসন, ট্রাফিক সিগন্যাল মেনে যাতায়াত করার যে উদ্যোগ, এটি নগর ব্যবস্থাপনায় খুবই ইতিবাচক পরিবর্তন। আশাকরি ঢাকা শহর যানজট মুক্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ সফল হবে।’


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81