04/02/2026
নিজস্ব প্রতিবেদক | Published: 2026-04-01 22:19:03
বাংলাদেশের এনজিও প্ল্যাটফর্মের কৌশলগত লিডারশীপ নির্বাচনে কোস্টের নির্বাহী পরিচালক এম. রেজাউল করিম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) কক্সবাজারের পাঁচ তারকা হোটেল ওশেন প্যারাডাইজে এনজিও প্ল্যাটফর্মের বার্ষিক সাধারণ সভা-২০২৬ এবং কৌশলগত লিডারশীপ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং কক্সবাজার সিএসও-এনজিও ফোরামের কো-চেয়ার এম. রেজাউল করিম চৌধুরী এনজিও প্ল্যাটফর্ম কক্সবাজার পরিচালিত 'স্টিয়ারিং কমিটি' এবং 'রোহিঙ্গা সমন্বয় কমিটি'তে জাতীয় এনজিও প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ব্র্যাক থেকেও উক্ত কমিটিগুলোতে একজনকে মনোনীত করা হয়েছে।
এনজিও প্ল্যাটফর্ম হলো এনজিওদের একটি যৌথ প্রচেষ্টা, যা এনজিওদের দ্বারা এবং এনজিওদের জন্য পরিচালিত। ফেব্রুয়ারী ২০২৬ পর্যন্ত, স্থানীয়-৩৫, জাতীয়- ৯১ এবং আন্তর্জাতিক- ৫৪ টি সংস্থাসহ এর ১৮০ টি সদস্য রয়েছে।
এনজিও প্ল্যাটফর্মের লক্ষ্য হলো এনজিও'র সদস্যদের সুবিধার্থে একটি প্ল্যাটফর্ম গঠন করা এবং রোহিঙ্গাদের সাড়াদানের মূল বিষয়গুলিকে মোকাবেলা করার জন্য সম্মিলিতভাবে কাজ করা।
এনজিও প্ল্যাটফর্ম কক্সবাজার পরিচালিত স্টিয়ারিং কমিটি এবং রোহিঙ্গা সমন্বয় কমিটিতে জাতীয় এনজিও প্রতিনিধি হিসেবে তারা এনজিও প্ল্যাটফর্মের মূল্যবোধ এবং নীতিগুলোকে সমুন্নত রাখবেন এবং বহিরাগত সভাগুলোতেও প্রতিনিধিত্ব করবেন৷
তাদের দায়িত্বের মধ্যে আরও রয়েছে রোহিঙ্গাদের সাড়াদানের কৌশলগত দিকনির্দেশনা এবং অগ্রাধিকার নির্ধারণ, মূল নীতিগত বিষয়ে পরামর্শ দেওয়া এবং সমস্যা সমাধান ও সম্পদ সংগ্রহের মাধ্যমে 'যৌথ সাড়াদান পরিকল্পনা' বাস্তবায়নে সহায়তা করা।
রোহিঙ্গা সঙ্কটের সমাধান এবং কক্সবাজারে রোহিঙ্গাদের চাহিদার যোগান নিয়মিত করতে তারা ন্যাশনাল টাস্ক ফোর্স, জাতিসংঘের দেশীয় টিম, হিউমানিটারিয়ান টিম এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে আগামী এক বছর ঘনিষ্ঠভাবে কাজ করবেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81