04/29/2026
শাহীন আবদুল বারী | Published: 2026-04-28 18:30:49
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি হারুন ইজহার। সাক্ষাৎকালে তিনি প্রতিমন্ত্রীকে পবিত্র কুরআন শরীফ উপহার দেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় দু’জনের মধ্যে ধর্মীয় বিষয়াবলি, দেশ-সমাজের সার্বিক পরিস্থিতি এবং পারস্পরিক সৌহার্দ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সাক্ষাতে তারা একে অপরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। ধর্মীয় মূল্যবোধ চর্চা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন উভয়েই।
সাক্ষাৎ শেষে উভয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। পরে সৌহার্দ্য ও সম্মানের প্রতীক হিসেবে প্রতিমন্ত্রীকে পবিত্র কুরআন শরীফ উপহার দেন মুফতি হারুন ইজহার।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81