'সূত্রাপুরের ছেমায়' অনুষ্ঠিত হলো ডিপিসি'র ৮ম উঠান বৈঠক

Published: 07 June 2026 13:06

ঢাকা প্রফেশনাল কমিউনিটি (ডিপিসি) ঢাকাইয়া পেশাজীবীদের একটি অনলাইন ভিত্তিক নাগরিক অধিকার প্ল্যাটফর্ম, যা ২০২৩ সালের ১৯ অক্টোবর প্রতিষ্ঠিত হয়

ঢাকার ঐতিহ্য রক্ষা ও ও ঢাকাইয়াদের আর্থ সামাজিক অধিকার আদায়ে রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হলো ঢাকা প্রফেশনাল কমিউনিটির ধারাবাহিক ৮ম উঠান বৈঠক।

শুক্রবার ঢাকা প্রফেশনাল কমিউনিটি সূত্রাপুর থানা বৈঠকের আয়োজন করেন। বৈঠকে বক্তারা নিজেদের বিভিন্ন সময়ে আঞ্চলিক বৈষম্যের শিকার হওয়ার কথা তুলে ধরেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট তা তুলে ধরতে আহবান করেন।

বৈঠকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী (নোভা ব্যান্ড) আহমেদ করিম ফজল। উঠান বৈঠকটি পরিচালনা করেন শিক্ষিকা নাজনীন আক্তার বিউটি।

এই বৈঠকে পেশাজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী ফারজানা আহমেদ, ব্যাংকার মোহাম্মদ ইসলাম উদ্দিন, আইনজীবী মোঃ মনিরুল ইসলাম মহি, রোকসানা আমিন নদী, শিক্ষিকা নাহিন বারেক, শাহনাজ বেগম, ফাতেমা গনী, শিক্ষিক মোহাম্মদ আলী আহসান , মোঃ আরফাতুর রহমান শাওন, চাকরীজীবী ফজলুর রহীম ভূট্টু, মোহাম্মদ রানা, মোঃ নাজির হোসেন, মোঃ শাকিল বখ্শ, মোসতাক আহম্মেদ, পারভিন বেগম, মোহাম্মদ জাকির হোসেন, আশিক হোসেন, সমাজ সেবক মোঃ আরফিন সানজু, প্রকাশক অনীক ইসলাম জাবেদ, রন্ধন শিল্পী গুলশান আরা নীলা, ডাঃ ফরিদা পারভীন।

ব্যবসায়িক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাদেকুর রহমান, মোহাম্মদ জহিরউদ্দিন, মোঃ সানাউল্লাহ মিন্টু, মোঃ মুসা, হাফেজ আহম্মেদ সিপলু, মামুন পাটোয়ারী এবং ঢাকাকর্মী এম হাসান আলী। ঢাকা স্টুডেন্ট কমিউনিটির পক্ষ হতে উপস্থিত ছিলেন মোঃ মুয়াজ উদ্দিন, আবীর রহমান ও মোঃ সোয়েব। উপস্থিত ছিলেন স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আবদুল মান্নান।

ঢাকা প্রফেশনাল কমিউনিটি (ডিপিসি) ঢাকাইয়া পেশাজীবীদের একটি অনলাইন ভিত্তিক নাগরিক অধিকার প্ল্যাটফর্ম, যা ২০২৩ সালের ১৯ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে ঢাকার ভূমি সন্তানদের পেশাগত উন্নয়ন এবং নাগরিক অধিকার নিয়ে কাজ করে আসছে। পাশাপাশি ঢাকা মহানগরীর ভূমি সন্তানদের মাঝে ঐক্য ও পারস্পরিক যোগাযোগের সেতুবন্ধন হয়ে কাজ করছে। উঠান বৈঠক ঢাকার ভূমি সন্তানদের মাঝে পারস্পরিক তথ্য আদান প্রদান ও সহমর্মিতার ক্ষেত্র হয়ে উঠেছে।

ঢাকার মানুষের যে নেতৃত্ব শূন্যতা তৈরী হয়েছে, তা পরিপূরনে উঠান বৈঠকের মাধ্যমে ঢাকা প্রফেশনাল কমিউনিটি নিজেদের অধিকার সচেতনতা সৃষ্টি ও দাবী আদায়ে কাজ করে চলেছে।

Shamiur Rahman

Related