02/15/2026
নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-14 20:08:38
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন তিনি। তবুও শেষ পর্যন্ত নিজের জামানত রক্ষা করতে পারেননি তিনি। নির্বাচনে তিনি কেটলি প্রতীকে পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি। নির্বাচনি আইন অনুযায়ী, প্রার্থীদের জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের অন্তত ৮ ভাগের ১ ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পাওয়া প্রয়োজন।
সেই হিসাবে বগুড়া-২ আসনে জামানত টিকিয়ে রাখতে মান্নার প্রয়োজন ছিল ৩০ হাজার ৪৭৬ ভোট। কিন্তু তিনি পেয়েছেন মোট বৈধ ভোটের মাত্র ১.৪ শতাংশ বা ৩ হাজার ৪২৬ ভোট।
একই আসনে 'ধানের শীষ' প্রতীক নিয়ে মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট। এই দুই প্রার্থী বাদে নির্বাচনি মাঠে থাকা বাকি পাঁচজন প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81