31885

02/18/2026

এক মেয়াদে তিন সরকারপ্রধানকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-18 16:14:53

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক মেয়াদে দুই বছর এক মাস ৬ দিনের মাথায় তিন সমকারপ্রধানকে শপথ পড়িয়েছেন।১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে তার সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরও শপথ বাক্য পাঠ করান তিনি।

এর আগে ২০২৪ সালের ১১ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে শপথ পাঠ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। একই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে তার সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরও শপথ বাক্য পাঠ করান তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ঐ বছরের ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ওই সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81