02/19/2026
সামিউর রহমান লিপু | Published: 2026-02-19 03:54:25
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হিসেবে আবু আবদুল্লাহ এম ছালেহকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তিনি এত দিন বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আব্দুর রহমান সানি
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন আতিকুর রহমান রুমন
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আবু আবদুল্লাহ এম ছালেহ সরকারের সচিব পদমর্যাদায় ও বেতনে (৭৮ হাজার টাকা নির্ধারিত) প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে দায়িত্ব পালন করবেন। নিয়োগের এই আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তিনি যত দিন সন্তুষ্ট থাকবেন (যেটি আগে ঘটে), তত দিন পর্যন্ত আবু আবদুল্লাহ এম ছালেহ এই পদে বহাল থাকবেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হলেন মেহেদুল ইসলাম
জনস্বার্থে জারি করা এই নিয়োগের অন্য শর্তাবলি পরবর্তী সময়ে একটি আনুষ্ঠানিক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
উল্লেখ্য, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন সময়ে সালেহ শিবলী তার প্রেস সচিব ছিলেন।
এর আগে, চার দলীয় জোট সরকারের সময়ে কলকাতা উপ-হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন শিবলী।
দীর্ঘ কর্মজীবনে তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা, বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
এছাড়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন সালেহ শিবলী।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81