05/07/2026
শাহীন আবদুল বারী | Published: 2026-05-06 22:54:32
আজ মঙ্গলবার রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে 'মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী-২০২৬' এর শুভ উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে হ্রদ সংলগ্ন মৎস্যজীবী পরিবারের জীবনমান উন্নয়নে সরকারের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ভিজিএফ (চাল) বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা অবমুক্তকরণ ও চাল বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং মৎস্যজীবীদের কল্যাণে আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে 'মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, হ্রদ সংলগ্ন মৎস্যজীবী পরিবারের জীবনমান উন্নয়নে সরকারের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ভিজিএফ (চাল) বিতরণ করা হয়েছে। এটি চলমান থাকবে।
এদিকে, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে (এমপি) ফুলেল শুভেচ্ছা জানান রাঙ্গামাটিবাসী। প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে তারা উৎফুল্ল ও আনন্দিত। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং মৎস্যজীবীদের কল্যাণে প্রতিমন্ত্রীর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তারা।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81