31480

02/04/2026

যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না: মিন্টু

নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-04 16:12:07

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের ধানের শীষ প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াতে ইসলামী একটি মুনাফেকের দল। এই দলকে কোনো অবস্থাতেই বাংলাদেশে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। অন্তত আমি যতদিন বেঁচে আছি, ততদিন জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সোনাগাজী পৌরসভা এলাকায় গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, জামায়াতে ইসলামী সব সময় ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত থাকে। তারা কখনোই দেশের উন্নয়ন করতে পারবে না। বরং সুযোগ পেলে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেবে। তিনি অভিযোগ করেন, এই দল ক্ষমতায় এলে বাংলাদেশকে সিরিয়া কিংবা লেবাননের মতো পরিস্থিতির দিকে নিয়ে যাবে।

 


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81