31632

02/08/2026

১২ ফেব্রুয়ারির নির্বাচন দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-08 13:58:42

বিএনপির গণতান্ত্রিক ইতিহাস আছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসানের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। এটি হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এর মাধ্যমে দেশের বাঁক বদলে যাবে। বিএনপির ঘোষিত পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হলে বদলে যাবে দেশের সার্বিক চিত্র।

শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে কক্সবাজারের চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আরো বলেন, দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করতে চায় বিএনপি। এতে করে দেশে কোন বেকার থাকবে না। নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড, চিকিৎসা সেবা নিশ্চিতে হেলথ কার্ড দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে মাতামুহুরি উপজেলা বাস্তবায়ন, লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করাসহ নানা প্রতিশ্রুতি তুলে ধরেন বিএনপি এই জ্যেষ্ঠ নেতা।

ধানের শীষকে মানুষের, গণতন্ত্রের মার্কা উল্লেখ করে দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ধানের শীষে ভোট দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

একইদিন (শনিবার) সকালে চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে গণসংযোগ করেন সালাহউদ্দিন আহমদ। এসময় এক পথসভায় যোগ দিয়ে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন বলেন, দেশের সব ধর্ম বর্ণের মানুষকে সাথে নিয়ে তারুণ্যের ভাবনাকে ধারণ করে দেশ নিয়ে পরিকল্পনা সাজিয়েছে বিএনপি। যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন অগ্রগতি ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছে বিএনপি। এ দলের গণতান্ত্রিক ইতিহাস আছে। যতবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে ততবারই গণতন্ত্র রক্ষা করেছে বিএনপি।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81