02/09/2026
নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-09 12:39:05
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে চলা অপপ্রচারের কড়া জবাব দিয়ে স্পষ্ট করেছেন যে, স্রেফ অর্থবিত্ত উপার্জন তার রাজনীতির লক্ষ্য নয়। ৮ ফেব্রুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি উল্লেখ করেন যে, নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে বিভিন্ন ফেক আইডি থেকে তাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে তিনি তার সততার কিছু বাস্তব উদাহরণ দেশবাসীর সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন যে, প্রায় ১ কোটি ৩০ লাখ অনুসারী থাকা সত্ত্বেও গত পাঁচ বছরে তিনি কখনোই কোনো বাণিজ্যিক পণ্যের 'পেইড প্রমোশন' বা বিজ্ঞাপন করে কোটি কোটি টাকা আয় করার পথে হাঁটেননি, কারণ একজন চিকিৎসক হিসেবে মানুষের কাছে তার পরামর্শের নিরপেক্ষতা বজায় রাখা ছিল তার প্রধান অগ্রাধিকার। তিনি মনে করেন, অর্থের বিনিময়ে কোনো নির্দিষ্ট পণ্যের প্রচারণা চালালে সাধারণ মানুষের কাছে একজন চিকিৎসকের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়, আর এই নৈতিক আদর্শ থেকে বিচ্যুত না হয়ে তিনি শুধু জনস্বার্থমূলক অলাভজনক উদ্যোগের সাথেই নিজেকে যুক্ত রেখেছেন। তাসনিম জারা ভোটারদের উদ্দেশ্যে বলেন যে, পেশাগত জীবনে অর্থ উপার্জনের অবারিত সুযোগ থাকা সত্ত্বেও তিনি কেবল জনসেবার মহান ব্রত নিয়ে রাজনীতিতে এসেছেন এবং দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন ইতিবাচক ধারা প্রবর্তনের লক্ষ্যে আগামী ১২ তারিখের নির্বাচনে ঢাকা-৯ আসনের সচেতন ভোটারদের কাছে 'ফুটবল' মার্কায় ভোট ও সমর্থন প্রত্যাশা করেছেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81