02/13/2026
নেহাল আহমেদ, রাজবাড়ী | Published: 2026-02-13 13:44:37
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একইদিনে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে গণভোটে হ্যা জয়ী হয়েছে দুটি আসনেই। আসনগুলো হলো- রাজবাড়ী-১ এবং রাজবাড়ী-২।
শুক্রবার নির্বাচন কমিশনের ফলাফল শিট থেকে এমন তথ্য জানা গেছে। ইসি জানিয়েছে, হ্যাঁ ভোট পড়েছে ৩৬৫১৫০ এবং 'না' ভোট পড়েছে ২০১৯৯২টি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলার দুটি আসনের মোট ভোটার ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জন। এর মধ্যে রাজবাড়ী-১ আসনের ভোটার ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন এবং রাজবাড়ী-২ আসনের ভোটার ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন।
এই নির্বাচনে রাজবাড়ী জেলার দুটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটসহ বিভিন্ন দলের মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জেলার দুটি আসনে মোট ৩৫৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী-১ আসনে এবার ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাজবাড়ী-২ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। দুটি আসনেই 'ধানের শীষ' প্রতীক জয় লাভ করেছে।
রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৪১টি ভোট। জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা সুলতানা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী (দাঁড়িপাল্লা) মো. নুরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯ ভোট। এছাড়া, জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস গোলাপ ফুল প্রতীকে ৮ হাজার ৬৭ ও জাতীয় পার্টির প্রার্থী ২ হাজার ৫৮৬ ভোট পেয়েছেন।
আসনটিতে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন। এর মধ্যে বৈধ ভোট পরেছে ২ লাখ ৬৬ হাজার ৩০৬টি। বাতিল ভোট ৫ হাজার ৯৬টি। ভোটের হার ৬৩ দশমিক ২০ শতাংশ।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81