02/14/2026
শাহীন আবদুল বারী | Published: 2026-02-13 23:56:21
টাঙ্গাইল-৫ আসনের নবনির্বাচিত এমপি সুলতান সালাউদ্দিন টুকু প্রথম দিনেই জনতার মাঝে ছুটে গেলেন। আজ সারাদিন তিনি গ্রামে গ্রামে ঘুরে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় কাটিয়েছেন।
এসময় জনগণ ফুল ছিটিয়ে টাঙ্গাইল শহরের নয়া এমপি সুলতান সালাউদ্দিন টুকুকে অভ্যর্থনা জানান। সদরবাসীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত জননন্দিত নেতা টুকু কর্মী-সমর্থকদের ধৈর্য ও সংযত থাকার আহ্বান জানান। এসময় প্রতিহিংসামূলক কোন কর্মকাণ্ড যাতে করা না হয় সেই বিষয়ে সবাইকে সতর্ক করেন।
আজ শুক্রবার টাঙ্গাইল বড় মসজিদে জুমআর নামাজ আদায় করেন সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। নামাজ শেষে মুসুল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
শুভেচ্ছা বক্তব্যে এমপি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমি টাঙ্গাইল সদর বাসির কাছে আজীবন কৃতজ্ঞ। আপনাদের যেকোন প্রয়োজনে আমাকে জানাবেন। আমি সব সময় আপনাদের পাশে থেকে খেদমত করবো ইনশাআল্লাহ।
বাদ জুম্মা বড় কালীবাড়ি মন্দিরে হিন্দুধর্মালম্বীদের সঙ্গে সুলতান সালাউদ্দিন টুকুর শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে টুকুকে লাল গালিচা দিয়ে বরণ করে নেন হিন্দুধর্মালম্বী শত শত নারী-পুরুষ ও ত্বরণ-তরুণী। যুবক-যুবতীরা টুকুর সাথে ফটোসেশান করেন। কেউবা টুকুর গলায় মালা পড়িয়ে দেন। আবার কেউবা ফুলেল শুভেচছা জানান।
পরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি ও দ্য ফিনান্স টুডে'র নির্বাহী সম্পাদক শাহীন আবদুল বারী সুলতান সালাউদ্দিন টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় তার সাথে ছিলেন দৈনিক আমার দেশ ও এন টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি মোঃ মহব্বত হোসেন, এসএ টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি আহমেদ রাসেল, নিউ নেশন পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি মোস্তফা কামাল নান্নু ও সাংবাদিক আব্দুর রাজ্জাক সহ প্রমুখ সাংবাদিক নেতা।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মিডিয়া আমাকে যেভাবে সমর্থন দিয়েছে তা আমি কোনদিন ভুলবো না। আমি সাংবাদিকদের পাশে সব সময় আছি এবং থাকবো।
কালিবাড়ি রোডের বাসিন্দারা এপ্রতিবেদকের সাথে আলাপকালে জানান, সব ষড়যন্ত্র মোকাবেলা করে সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল-৫ আসনের এমপি হয়েছেন। টাঙ্গাইল সদরের মানুষ টুকুর উপর ভরসা রেখেছে। সুলতান সালাউদ্দিন টুকু পাহাড়সম বাধা পেরিয়ে ভূমিধস বিজয় হয়েছেন।
তিনি দুর্নীতিমুক্ত টাঙ্গাইল গড়তে দায়িত্বশীলদের সবার প্রতি ইস্পাত কঠিন হবেন। টুকু সৎ-নির্লোভ ও ক্যারিশম্যাটিক একজন নেতা। অবৈধ অর্থের লোভে মরিয়া নেতাকর্মীদের হাত-পা শুরুতেই বেঁধে দিতে হবে বলে প্রত্যাশা করেন টাঙ্গাইল সদরবাসী।
ভাল কাজের প্রশংসা ও খারাপ কাজ তুলে ধরার অবারিত সুযোগ যেনো গণমাধ্যমের থাকে সেটিও তুলে ধরেন সাংবাদিকরা।
এসময় নেতৃবৃন্দ বলেন, 'বাংলাদেশে রাজনীতি লাভজনক ব্যবসা’ এই ধারনা যেনো মানুষের মন থেকে ধীরে ধীরে মুছে যায়। দলীয় নেতাকর্মীদের যোগ্যতা অনুসারে বৈধ ব্যবসা ও কাজের সুযোগ করে দিতে হবে।
টাঙ্গাইল - ৫ আসনে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন এর সোনালী মোড়ে পথসভায় উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। প্রত্যেক এলাকায় একটি করে টেলিফোন বুথ থাকবে। যাতে আপনারা আমার সাথে সর্বদা যোগাযোগ করতে পারেন। আমি নির্বাচনের আগে বলেছি,আমার কাছে যেতে হবে না। আমি সবার কাছে যাবো।
টুকু আরও বলেন, চর এলাকার মানুষের বড়ো সমস্যা বেকারত্ব। অবশ্যই বেকারত্ব ঘোচাতে আমি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করে দেব।
তিনি আরও বলেন, আমি বেড়িবাঁধ ও ব্রীজ নির্মাণ সহ যতগুলো ওয়াদা করেছি তা পূরণ করবো ইনশাআল্লাহ।
টুকু শুক্রবার নামাজের পর গালা, হুগড়া,বাঘিল, কাকুয়া সহ বিভিন্ন এলাকায় সতীর্থদের সাথে দেখে করতে যান। এসময় তিনি সবাইকে সংযত থাকার অনুরোধ করেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81