02/15/2026
নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-14 19:50:06
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ছয় প্রার্থী বিজয়ী হওয়ার কথা নিশ্চিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার পর থেকে দলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া ছয়টি পৃথক পোস্টে ছয়জন প্রার্থীকে অভিনন্দন জানানো হয়।
এনসিপির ছয় বিজয়ী প্রার্থীরা হলেন দলটির আহ্বায়ক ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম, সদস্যসচিব রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা-৪ আসনের প্রার্থী মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ), যুগ্ম মুখ্য সমন্বয়ক নোয়াখালী-৬ আসনের প্রার্থী হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী আতিকুর রহমান মোজাহিদ এবং যুগ্ম সদস্যসচিব নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন।
এদিকে, ভোট গ্রহণ সুষ্ঠু হলেও নির্বাচনের ফলাফল ‘টেম্পারিং’-এর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81