31862

02/18/2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের

নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-17 20:01:36

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. বেলাল হোসেন ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ এক যৌথ বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঐতিহাসিক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং জননন্দিত নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়াসহ নবনির্বাচিত মন্ত্রী পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

বিবৃতিতে নেতারা বলেন- দেশের জনগণের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসনের পথে এগিয়ে যাবে এটাই সবার প্রত্যাশা।

তারা আরও বলেন- আমরা আশা প্রকাশ করছি যে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিতকরণে নতুন সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় হবে।

বিবৃতিতে দেশের সার্বিক উন্নয়ন, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে সরকারের সাফল্য কামনা করা হয়।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81