31959

02/22/2026

শহীদ মিনারে ক্র্যাবের শ্রদ্ধা নিবেদন

শাহীন আবদুল বারী | Published: 2026-02-21 20:04:02

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)।

শনিবার একুশের প্রথম প্রহরে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্’র নেতৃত্বে ক্র্যাব সদস্যরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান।

এ সময় ক্র্যাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর ও কার্যনির্বাহী সদস্য মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন

এছাড়াও ক্র্যাবের সিনিয়র সদস্য শহীদুল ইসলাম সদস্য তৌহিদুজ্জামান তন্ময়সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81