32067

03/02/2026

চিড়িয়াখানা পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

শাহীন আবদুল বারী | Published: 2026-03-01 19:32:21

হঠাৎ করে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা পরিদর্শন করেছেন খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি)।

প্রতিমন্ত্রীর আগমনে চিড়িয়াখানার কর্মকর্তা কর্মচারীরা আনন্দ ও উল্লাস করেন। প্রতিমন্ত্রীর কাছে তারা চিড়িয়াখানার সার্বিক অবস্থা ও পরিস্থিতি বর্ণনা করেন। তিনি মনোযোগ সহকারে সব কিছু শোনেন।

পরে, প্রতিমন্ত্রী চিড়িয়াখানার বিভিন্ন পশুজাত গুলো ঘুরে ঘুরে দেখেন। তিনি চিড়িয়াখানায় ঘুরে বেশ আনন্দ ভোগ করেন।

এসময় তিনি বলেন, জাতীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা কবে।

প্রতিমন্ত্রী আরো বলেন,জাতীয় এই চিড়িয়াখানায় যাতে পর্যটক বাড়ে সেজন্য ঢেলে সাজানো হবে। এর জন্য যা করতে হয় তা করবে সরকার। পরিবেশ ভালো হলে চিড়িয়াখানার আয়ও বাড়বে বলে জানান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81