03/11/2026
নিজস্ব প্রতিবেদক | Published: 2026-03-11 15:37:16
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী উত্তেজনা যখন চরম পর্যায়ে পৌঁছেছে, তখন মার্কিন নৌবাহিনীর ই-৬বি মার্কুরি (E-6B Mercury) বা ‘ডুমসডে প্লেন’-এর ঘনঘন উড্ডয়ন বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধের শঙ্কা বাড়িয়ে দিয়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই কৌশলগত কমান্ড বিমানগুলো একাধিকবার আকাশে শনাক্ত করা হয়েছে, যা মূলত পারমাণবিক হামলার মতো ভয়াবহ পরিস্থিতিতেও টিকে থাকতে এবং পাল্টা আক্রমণের সমন্বয় করতে সক্ষম।
বোয়িং ৭০৭-এর আদলে তৈরি এই ‘উড়ন্ত কমান্ড সেন্টার’ এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন প্রচলিত যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেলেও এটি সরাসরি পারমাণবিক সাবমেরিন ও স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে প্রেসিডেন্টের নির্দেশ পৌঁছে দিতে পারে। গত ২ মার্চ যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা ও মেরিল্যান্ডে এই বিমানের কার্যক্রম দেখা যাওয়ার পর বেশ কিছু প্রতিবেদন বলছে যে, এই কমান্ড বিমানগুলো এখন পারস্য উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে।
যদিও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরাপত্তার খাতিরে এসব উড্ডয়ন নিয়ে নীরবতা পালন করছে, তবে এই ‘টেইক চার্জ অ্যান্ড মুভ আউট’ (TACAMO) মিশনের সক্রিয়তা বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অশনিসংকেত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81