February 17, 2026, 10:15 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-02-17 17:17:55 BdST

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা


প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্ষমতাসীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়া ২৪ জন। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও পূর্ণ মন্ত্রীদের শপথের পর বিকেল সোয়া  ৪টায় শপথ নেন তারা। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টা।

শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

প্রতিমন্ত্রী হিসেবে যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন:

এম রশিদুজ্জামান মিল্লাত (এমপি): বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

অনিন্দ্য ইসলাম অমিত (এমপি): বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

মো. শরিফুল আলম (এমপি): বাণিজ্য মন্ত্রণালয়; শিল্প মন্ত্রণালয়; বস্ত্র ও পাট মন্ত্রণালয়

শামা ওবায়েদ ইসলাম (এমপি): পররাষ্ট্র মন্ত্রণালয়

সুলতান সালাউদ্দিন টুকু (এমপি): কৃষি মন্ত্রণালয়; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; খাদ্য মন্ত্রণালয়

ব্যারিস্টার কায়সার কামাল (এমপি): ভূমি মন্ত্রণালয়

ফরহাদ হোসেন আজাদ (এমপি): পানি সম্পদ মন্ত্রণালয়

মো. আমিনুল হক (টেকনোক্র্যাট): যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (এমপি): পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

হাবিবুর রশিদ (এমপি): সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

মো. রাজিব আহসান (এমপি): রেলপথ মন্ত্রণালয়; নৌ-পরিবহন মন্ত্রণালয়

মো. আব্দুল বারী (এমপি): জনপ্রশাসন মন্ত্রণালয়

মীর শাহে আলম (এমপি): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (এমপি): অর্থ মন্ত্রণালয়; পরিকল্পনা মন্ত্রণালয়; স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ইশরাক হোসেন (এমপি): মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

ফারজানা শারমীন (এমপি): মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; সমাজকল্যাণ মন্ত্রণালয়

শেখ ফরিদুল ইসলাম (এমপি): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

মো. নুরুল হক নুর (এমপি): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

ইয়াসের খান চৌধুরী (এমপি): তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

এম ইকবাল হোসেইন (এমপি)

এম এ মুহিত (এমপি): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

আহম্মদ সোহেল মঞ্জুর (এমপি): গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

ববি হাজ্জাজ (এমপি): শিক্ষা মন্ত্রণালয়; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (এমপি): সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

এর আগে, নতুন সরকারের প্রধানমন্ত্রী পদে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন ২৫ জন।

শপথগ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক দেশি ও বিদেশি অতিথি অংশগ্রহণ করেছেন। এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.