May 29, 2026, 8:49 pm


সামিউর রহমান

Published:
2026-05-29 17:09:20 BdST

বিশুর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান এম এ কাইয়ুমের উদ্যোগে মালিবাগে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ সম্পন্ন


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে মাঠে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদুল আজহার প্রথম দিনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদের দিন বেলা ২টার পর থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নিয়ে দ্রুত গতিতে চলছে। 

এই লক্ষ্যমাত্রা পূরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋন বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুমের নির্দেশে ঢাকা-১১ আসনের মালিবাগ, রামপুরা, বাড্ডা, ভাটারা ও গুলশান সহ প্রতিটি এলাকায় কোরবানিকৃত পশুর বর্জ্য দ্রুততম সময়ে অপসারণে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কার্যক্রম পরিচালনায় সমন্বয় ও সার্বিক সহযোগিতায় মাঠে রয়েছে বিএনপি ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এরই অংশ হিসেবে ঈদুল আজহার দিন ড. এম এ কাইয়ুমের নির্দেশনা মোতাবেক রামপুরা থানার অধীনস্থ ২৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রুবেল হক বিশুর নেতৃত্বে দলীয় নেতাকর্মী এবং যুবকরা ঈদের দিন বেলা ২টা থেকে রাজধানীর মালিবাগ বাজার ও এর আশেপাশের এলাকায় কোরবানির পশুর বর্জ্য দ্রুততম সময়ে অপসারণে ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করেন।

ঈদের দিন সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে মাঠে নামেন বিশু। এসময় তারা এলাকাভিত্তিক পশু কোরবানির পর নির্দিষ্ট স্থানে বর্জ্য রাখার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি পানি দিয়ে কোরবানির স্থানগুলো ধুয়ে ব্লিচিং পাউডার ছিটানোরও ব্যবস্থা করেন।

'দ্য ফিন্যান্স টুডে'র একটি টীম সরেজমিনে মালিবাগ বাজার রোড, চৌধুরীপাড়া, আবুল হোটেল, নয়াটোলা এবং পদ্মা সিনেমা হল সংলগ্ন এলাকা পরিদর্শনকালে ২৩ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো: রুবেল হক বিষু ব্যাপারীর নেতৃত্বে রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: মহিউদ্দিন খান কাজল, মালিবাগ বাজার ইউনিট বিএনপির সভাপতি তৌহিদ মনির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: ফয়সাল, সমাজকর্মী ফয়সাল খান, মো: শফিকুল ইসলাম শফিক, মামুন, সোহাগ, রাকীব সহ মালিবাগ বাজার ইউনিট বিএনপির নেতাকর্মীদের এলাকার পরিবেশ পরিচ্ছন্নতায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

আরও পড়ুন: রাজধানীর মালিবাগে ড. এম এ কাইয়ুমের নির্দেশে বর্জ্য অপসারণে সচেতনতামূলক কর্মসূচি অনুুুষ্ঠিত

উল্লেখ্য, কোরবানীর পশুর বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে এলাকায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৩ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো: রুবেল হক বিশু গত ২১ মে (বৃহস্পতিবার) থেকে ৭-দিনব্যাপী ব্যাপক প্রচারণা চালান এবং পশুর বর্জ্য রাখার জন্য প্রত্যেক কোরবানিদাতার হাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) থেকে সরবরাহকৃত বায়ো-ডিগ্রেডেবল ব্যাগ সরবরাহ করেন।

দলমতের উর্ধ্বে উঠে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন এমন অনেকেই এগিয়ে আসেন বিশুর এই মহৎ উদ্যোগকে সফল করতে। সচেতনতা বৃদ্ধির কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে বিশুকে সার্বিকভাবে সহযোগিতা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মেছের, বিশিষ্ট সমাজসেবক ও উন্নয়নকর্মী ফরিদ উদ্দিন আহমেদ (ড্যানী), বিশিষ্ট ব্যবসায়ী মো: শিপন, তরুণ উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক নাজমুল আলম রূপম এবং বিশিষ্ট সমাজসেবক, গার্মেন্টস ব্যবসায়ী ও সিজন ফ্যাশনওয়্যার লিমিটেডের চেয়ারম্যান মো: আবদুল আউয়াল।

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত “ক্লীন সিটি-গ্রীন সিটি” পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ২টায় মিরপুর-১২ নম্বর সেকশনের সিরামিকস রোড এলাকায় আনুষ্ঠানিকভাবে এই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। রাত ১০টা পর্যন্ত ডিএনসিসির আওতাভুক্ত বিভিন্ন এলাকা থেকে ১ হাজার ৭৩০টি ট্রিপের মাধ্যমে ৭ হাজার ৩৪১ টন কোরবানির বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.