May 28, 2026, 11:06 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-05-28 09:27:53 BdST

বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত


যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মওলানা মিজানুর রহমান ইমামতির দায়িত্ব পালন করেছেন। নামাজের আগে ইমাম মওলানা মিজানুর রহমান উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসিহত করে বয়ান করেন।

বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত শেষে সকাল ৮টা ও ৯টায় আরও দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে আরও দুটি জামাত অনুষ্ঠিত হবে।

সকাল ৮টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। (মুকাব্বির: মো: নাসির উল্লাহ)। সকাল ৯টায় অনুষ্ঠিত তৃতীয় জামাতে ইমামতি করেন ফাউন্ডেশনের মুফতি মো: আব্দুল্লাহ (মুকাব্বির: মো: রুহুল আমিন)।

সূত্র মতে, সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ জামাতে ইমামতি করবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন (মুকাব্বির: মো: আব্দুল হাদী)।

সর্বশেষ, সকাল ১০:৪৫ মিনিটে অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চম জামাতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী (মুকাব্বির: মো: আমির হোসেন)।

এদিকে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান ঈদ জামাত। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, রাজনীতিবিদ, কূটনীতিক, বিচারপতি, বুদ্ধিজীবী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৩৫ হাজার মুসল্লি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.