নিজস্ব প্রতিবেদক
Published:2026-06-08 00:41:39 BdST
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার ভারত, নেপাল, ভূটান ও চীনে এই কম্পন অনুভূত হয়েছে।
রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। মাঝরাতের এই আকস্মিক ঝাঁকুনিতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেমের তথ্যানুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভুটানের থিম্পু থেকে ২৮ কিমি উত্তর পূর্বে পুনাখা এলাকায়।
প্রাথমিকভাবে জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। মাটির তলদেশে হওয়া এই শক্তিশালী কম্পনের ফলে ভূটান ছাড়াও এর পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চল তীব্রভাবে কেঁপে ওঠে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যানুযায়ী, রংপুর বিভাগে এই ভূমিকম্প সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোন বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
