February 20, 2026, 6:43 pm


শাহীন আবদুল বারী

Published:
2026-02-20 16:36:37 BdST

তদারকির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকটের সমাধান করা হবেঃ টুকু


কৃষি, খাদ্য এবং মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিনিয়ত তদারকির মধ্য দিয়ে খাদ্য ও কৃষিতে সিন্ডিকেটের মাধ্যমে সৃষ্ট কৃত্তিম সঙ্কটের সমাধান করা হবে।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।

এসময় তিনি বলেন, ইতোমধ্যে বাজার মনিটরিং সেল গঠন করা হয়েছে। বাজার নিয়ন্ত্রনের দায়িত্বে যারা রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন। মনিটরিং তথা নিয়মিত তদারকির মাধ্য সকল সমস্যা সমাধান করা সম্ভব।

তিনি আরও বলেন, মাত্র আমরা যাত্রা শুরু করলাম। আমি আমার জায়গা থেকে জনগনকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবো। আমি শুধু সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

এর আগে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিয় সভায় যোগ দেন টুকু। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আয়োজিত এই সভায় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ জেলার বিভিন্ন দপ্তর প্রধান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.