February 2, 2026, 5:41 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-02-02 15:35:58 BdST

কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়ে উন্নত করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের


আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেবো না। আমরা সম্মানের কাজ তুলে দেব ইনশাআল্লাহ। সেই কাজ তুলে দেওয়ার একটা পটেনশিয়াল জায়গা হচ্ছে মহেশখালী, কুতুবদিয়া। এখানে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে কেন্দ্র করে এটাকে আমরা আল্লাহ চাইলে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়ে আরও ভালো মানে নিয়ে যেতে পারবো- এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন। পচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, বস্তাপচা রাজনীতির পরিবর্তনই আমাদের লক্ষ্য।

ক্ষমতায় গেলে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি লবণ শিল্পকে রক্ষা এবং আধুনিকায়ন করার প্রতিশ্রুতি দেন তিনি।

জাতিকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশ পাল্টে যাবে, নতুন বাংলাদেশের উদয় হবে। এসময় নির্বাচনী জনসভায় দাঁড়িপাল্লা মার্কার পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষে ভোট চান ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.