February 23, 2026, 5:28 pm


শাহীন আবদুল বারী

Published:
2026-02-23 15:19:38 BdST

মালয়েশিয়া যুবদলের আংশিক কমিটি অনুমোদন


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মালয়েশিয়া শাখার আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের অনুমোদনের ভিত্তিতে ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জসিম উদ্দিন। সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন মো. নুরে সিদ্দিকী সুমন। সহ-সভাপতি পদে রয়েছেন শেখ মোহাম্মদ সেলিম, নাজমুল হাসান ও খালিদ হাসান রিপন।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রমজান আলী। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সুলতান বিন সিরাজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমান শান্ত ও জহিরুল ইসলাম রিপন মনোনীত হয়েছেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. রাসেল রানা এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মারুফ শিকদার, সাইদুর রহমান বাবু ও মোশাররফ হোসেন দায়িত্ব পালন করবেন।

প্রচার সম্পাদক পদে বাদল কারার এবং দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ সালাহ উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। দলীয় নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করবে।

উল্লেখ্য, দীর্ঘ এক যুগের বেশি সময় পরে মালয়েশিয়া যুবদলের এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় নির্বাচনে বিজয়ের পর মালয়েশিয়া যুবদল কমিটি দেয়া হলো।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এই কমিটি ঘোষণা হওয়ায় মালয়েশিয়া যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.