February 1, 2026, 5:53 pm


S M Fatin Shadab

Published:
2026-02-01 15:09:44 BdST

আপনারা কোনো রাজনৈতিক দলের গোলাম হবেন না: কর্মকর্তাদের উদ্দেশ্যে হাসনাত


প্রশাসন সাপোর্ট দিয়ে হাসিনাকে টিকাইরা রাখতে পারে না, কামান গোলাবারুদ হাসিনাকে টিকাইরা রাখতে পারে না, বেনজির-হারুন হাসিনাকে টিকাইরা রাখতে পারে না- জনগণ যখন জাগে তখন অন্যায় জুলুম এই আল্লাহ জমিনে ধুলিসাৎ হয়ে যায়। আপনারা মেধা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে বাংলাদেশের মানুষের সেবা দিতে চাকুরীতে এসেছেন। আপনারা কোন দলীয় দাস হতে আসেন নাই। আপনারা শুধু জনগণের কাছে দায়বব্ধ নিজেদের আর রাজনীতিকরণ করবেন না। আপনারা কোন রাজনীতিক দলের গোলাম হবেন না। ১৭ বছরে আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরী হয়েছে; আগামী নির্বাচনে সে অনাস্থাকে পুনরুদ্ধার আপনাদের ক্যাচম্যাপ ও পরীক্ষা হচ্ছে ১২ তারিখের নির্বাচন।

শনিবার (৩১ জানুয়ারি) রাত ৭টায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে তিতাস উপজেলার গাজীপুর খান মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মূখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব প্রসঙ্গ তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই সেনাবাহিনীর ভাইয়ের ৫ আগষ্ট হাসিনার অর্ডার মানে নাই। তারা জনগণের সাথে আমাদের সাথে রাস্তায় এসে হাসিনার পতন ঘটিয়েছে। আমরা বিশ্বাস করতে চাই, আমার সেনাবাহিনীর ভাইয়েরা তাদের হারানো গৌরব, তাদের হারানো সম্মান এই ১২ তারিখ পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। দেশপ্রেমিক অফিসারদের ২০০৯ সালে পিলখানায় ভারতের প্রেসক্রিপশনে হত্যা করেছে, সেটির সমোচিত জবাব ১২ তারিখ দেবে ইনশাআল্লাহ। তারা কোন রাজনীতি পক্ষপাতিত্ব করবেন না, তারা জনগণের পক্ষে ১২ তারিখ মাঠে থেকে ভোট পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আর যদি আপনারা এটি করতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশ ১০০ বছরের জন্য পিছিয়ে যাবে।’


বাংলাদেশের মিডিয়া আগের মতো বিশেষ একটি দলকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ এনে হাসনাত আবদুল্লাহ্ তার বক্তব্যে কঠোর সমালোচনা করেন। এ নিয়ে হাসনাত বলেন, ‘যারা আমার মা-বোনদের জামা-কাপড় খুলে নিতে চায় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ না। আজকে তারা নারীদের কাপড় খুলে নিতে চাইবে, ক্ষমতায় আসার পর তারা পুরো বাংলাদেশকে বিবস্ত্র করে ছাড়বে। প্রিয়,হোমনা-তিতাসবাসী আপনারা জানেন, আপনাদের এলাকায় বালুখেকো রয়েছে। এই এলাকার নেতাকর্মীরা আমাকে ফোন করে বলে, আমরা এই বালুখেকো থেকে মুক্তি চাই, ভন্ড শিক্ষক থেকে মুক্তি চাই, কমিটি বাণিজ্য করে বিএনপিকে ভেঙেচুরে দিয়েছে আমরা তার কাছ থেকে মুক্তি চাই।’

তিনি বলেন, এইগুলো আমাদের কথা নয়, হোমনা-তিতাসের তৃর্ণমূল বিএনপির নেতাকর্মীদের কথা। মেঘনায় বালু বিক্রি করে যার সংসার চলে, তাকে হোমনা তিতাস থেকে উৎখাত করতে হবে। সময় এসেছে জবাব দেওয়ার, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকবে হবে, দাঁড়িপাল্লায় ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

কুমিল্লা-২ আসনে ১১ দলীয় জোটের জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মো. নাজিম উদ্দীন মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়াও এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.