April 13, 2026, 7:22 pm


মোশাররফ হোসাইন রাজু

Published:
2026-04-13 17:58:57 BdST

সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা দিতেবসুন্ধরায় 'আপন হেলথকেয়ার লিঃ'এর যাত্রা শুরু


"স্বাস্থ্য সচেতন হোন - আপনার সুস্বাস্থ্যই আমাদের লক্ষ্য" এই স্লোগানকে ধারণ করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এ-ব্লকে যাত্রা শুরু করলো বিশ্বমানের স্বাস্থ্যসেবার আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান "আপন হেলথকেয়ার লিমিটেড"।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উন্নত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ ইব্রাহিম সোবহান। এসনয় তার সাথে ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ জহির রায়হান। তিনি ইব্রাহিম সোবহানকে আপন হেলথ কেয়ারের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান।

বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসক, খ্যাতনামা ব্যবসায়ী, গণমাধ্যমের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আপন হেলথকেয়ারে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। নতুন যাত্রা উপলক্ষ্যে ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত রোগীদের জন্য সব ধরনের সেবায় ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

উদ্বোধনের পর প্রতিষ্ঠানটির বিস্তারিত কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন আপন হেলথ কেয়ার লিমিটেডের উপদেষ্টা এম এম মাসুমুজ্জামান।

আপন হেলথ কেয়ারের চেয়ারম্যান এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "মানব সেবা এবং সঠিক নির্ভুল রোগ নির্ণয় তথা স্বাস্থ্য সেবার উদ্দেশ্য নিয়ে আজ আপন হেলথ কেয়ার লিমিটেডের যাত্রা শুরু করতে পেরে আজ আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমার উদ্দেশ্য ব্যবসা নয়। সঠিক রোগ নির্ণয় তথা সুচিকিৎসার ব্যবস্থাসহ সর্বসাধারণের জন্য সহজ ও নিরাপদ এবং হাতের নাগালে যেন সকল চিকিৎসা সেবা পায় সেই ব্যাবস্থা করা।

প্রতিষ্ঠানের উপদেষ্টা মাসুমুজ্জান বলেন, "এখানে স্বল্প মূল্যে নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা হবে ইনশাল্লাহ। দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্পৃক্ততায় থাকছে চিকিৎসা ব্যবস্থা পত্র। আমাদের আধুনিক ল্যাবে দুই-লেয়ার মেশিন থাকছে। এতে করে আমরা সঠিক টেস্ট রেজাল্ট নির্ধারণ করতে পারবো।"

তিনি আরও বলেন, "আমাদের এই সেন্টারে দেশের বাইরে যেভাবে চিকিৎসা সেবা দেয়া হয় তাই আমরা সুনিশ্চিত করতে চাচ্ছি। যাতে করে রোগীদের চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে যাওয়ার প্রবণতা কমে আসে। আপনাদেরকে আমরা আরও আশ্বস্ত করে বলছি যে খুব শিগগিরই আমাদের নতুন ইউনিট চালু হবে ইনশাল্লাহ। সেখানে থাকবে ডেন্টাল, আই এস্হেটিক ও ফিজিওথেরাপি ইউনিট।

তিনি বলেন, অদূর ভবিষ্যতে ডে-কেয়ার কেমোথেরাপি সেন্টার এবং ডে-কেয়ার ডায়ালাইসিস সেন্টার চালুর পরিকল্পনাও আমাদের রয়েছে। আপনারা জেনে আরো খুশি হবেন যে আমরা খুব দ্রুততম সময়ে অ্যাম্বুলেন্স সেবা চালু করতে যাচ্ছি এবং বিনামূল্যে হোম স্যাম্পল কালেকশনের সুযোগ থাকবে।

এমএম মাসুদুজ্জামান আরও বলেন, সবার দোয়া ও সহযোগিতা অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যেই 'আপন হেলথ কেয়ার লিমিটেড' এর চিকিৎসা সেবার পরিধি আরো সম্প্রসারণ করা হবে। ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা এবং সিনিয়র সিটিজেনদের জন্য স্পেশাল আলাদা সেবা নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। আমাদের বিশেষ কিছু পরিকল্পনার মধ্যে ডে-কেয়ার ডায়ালাইসিস সেন্টার এবং সচেতনতা বৃদ্ধিতে ফ্রি-ফ্রাইডে ক্লিনিকের মাধ্যমে গরিব মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা করবো ইনশাল্লাহ।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.